পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার!

আনুষ্ঠানিক ঘোষণাটা আসার কথা আগামীকাল। তবে সংবাদমাধ্যমে এর মধ্যেই ছড়িয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের নাম। ওয়ানডে থেকে মিসবাহ-উল-হকের অবসরের পর অধিনায়কত্ব পাচ্ছেন আজহার আলী। খবর সত্যি হলে আসন্ন বাংলাদেশ সফরে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক থাকছেন তিনিই। ক্রিকইনফো।