পেরেরার সেঞ্চুরি

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কাল সেঞ্চুরি করেছেন কুশল পেরেরা। তাঁর ১২৮ বলে ১৩৫ রানের সৌজন্যে শ্রীলঙ্কা করেছে ৮ উইকেটে ৩৭৭ রান। সেকুগে প্রসন্ন করেছেন ঝোড়ো ৯৫ রান। পরে লাকমলের ৪ উইকেট শ্রীলঙ্কাকে এনে দিয়েছে ১৩৬ রানের বিশাল জয়। ক্রিকইনফো।