টানা তৃতীয় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। কাল বিকেএসপিতে ওল্ড ডিওএইচএসকে ৩৩ রানে হারিয়েছে দলটি। বিকেএসপিতে অপর ম্যাচে কাকরাইল বয়েজ ৯ উইকেটে উদয়াচলকে, ফতুল্লায় শেখ জামাল ক্রিকেটার্স ট্যালেন্ট হান্টকে, ফতুল্লা আউটারে রূপগঞ্জ টাইগার্স ১০২ রানে বিকেএসপিকে ও মিরপুরে বাংলাদেশ বয়েজ ৪ উইকেটে বারিধারা ড্যাজলার্সকে হারিয়েছে।