প্রীতি ক্রিকেটে ক্রীড়ালেখক সমিতির জয়

বিকেএসপিতে মেহেদি হাসান রোমেলের অলরাউন্ড নৈপুণ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে ভারতীয় হাইকমিশনকে কাল ৬৬ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। টস জিতে ক্রীড়ালেখক সমিতি ৫ উইকেটে তোলে ১৫৯ রান। রোমেল ৪২ রানের পাশাপাশি নেন ৩ উইকেট। ভারতীয় হাইকমিশন ৯ উইকেট হারিয়ে তোলে ৯৩ রান।