ফিরলেন ইরফান

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ ইরফান। গত মার্চে নিতম্বে চোট পেয়ে দলের বাইরে চলে গিয়েছিলেন এই সময়ের সবচেয়ে লম্বা, ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার ইরফান। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি সাঈদ আজমলের। পাঁচ ওয়ানডে সিরিজের প্রথমটি ১১ জুলাই, ডাম্বুলায়। এএফপি।