ওয়ার্নার, জনসন, ম্যাক্সওয়েলদের ছাড়াই নেমেছিল অস্ট্রেলিয়া। ডি ভিলিয়ার্স, ডেল স্টেইনবিহীন দক্ষিণ আফ্রিকাও খানিকটা খর্বশক্তির। অ্যাডিলেডে দুই দলের প্রথম টি-টোয়েটিতে কাল স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাট করতে নেমে ৪ ওভারে অস্ট্রেলিয়ার ফিঞ্চ-হোয়াইট তোলেন ৩২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ওয়াটসন (৪৭) ও ফকনার (৪১*) মিলে ১৪৪ রানের লড়াই করার মতো একটা সংগ্রহ এনে দেন। কাইল অ্যাবট ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।
স্কোরটা টপকাতে দক্ষিণ আফ্রিকা খেলেছে ১৯ ওভার, কালই টি-টোয়েন্টিতে অভিষিক্ত রাইলি রুশো খেলেছেন ৫০ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস। ডি কক করেছেন ৩৯ বলে ৪৬ রান। ক্রিকইনফো।