লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা ২০০৯ সাল থেকেই তামিম ইকবালের (১৫৪, বিপক্ষ জিম্বাবুয়ে)। কাল ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ১৫৭ রান করে সেই রেকর্ডে আরও ৩ রান যোগ করলেন বাংলাদেশের ওপেনার। তবে মাত্র আর ৪ রানের জন্য লিস্ট ‘এ’ ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড ছুঁতে পারেননি তামিম। ২০১৪-১৫ মৌসুমে ফতুল্লায় ভিক্টোরিয়ার হয়ে অপরাজিত ১৬১ রান করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান চামারা কাপুগেদারা।