কাল খেলাঘরকে ১৫ রানে হারিয়েছে মোহামেডান। বিকেএসপিতে প্রথমে ব্যাটিং করে ৩৯.১ ওভারে ১৩৯ রানে অলআউট হয় মোহামেডান। ৪৩ রানে অপরাজিত ছিলেন আটে নামা শরিফা খাতুন। জবাবে ৩৭.৬ ওভারে ১২৪ রানে অলআউট হয়েছে খেলাঘর। বৃথা যায় নিগার সুলতানার অপরাজিত ৫৭ রান। ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন শরিফা।