টি-টোয়েন্টি ক্রিকেট ভালোই প্রভাব ফেলেছে ওয়ানডে ক্রিকেটের ওপর। এবারের বিশ্বকাপ ও ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজটা ভালো উদাহরণ। ২০১৫ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যানই বলে দিচ্ছে বোলাররা কতটা নাজেহাল হচ্ছেন ওয়ানডেতে। পরশু পর্যন্ত ২০১৫ সালে মাঠে গড়ানো ৮৭ ওয়ানডেতে ওভারপিছু রান উঠেছে ৫.৬৭ করে। ৪৪ বছরের ওয়ানডে ইতিহাসে রানরেট এবারই প্রথম সাড়ে পাঁচ ছাড়াল। এর আগে ওভারপিছু সর্বোচ্চ ৫.২৯ রান ওঠে ২০১৪ সালের ১২১ ম্যাচে। ৫.১২ রানরেট নিয়ে তিনে ২০০৯ সাল।