রেকর্ড কর্নার

রানরেট

৬৫.৪ ওভারে ৩৭০। ক্রাইস্টচার্চে কাল প্রথম ইনিংসে অলআউট হওয়ার সময় নিউজিল্যান্ডের রানরেট ছিল ৫.৬৩। টেস্টে ৩৫০ ছাড়ানো দলীয় ইনিংসগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানরেট। নিউজিল্যান্ডের চেয়ে কিছুটা এগিয়ে এই তালিকায় শীর্ষে ইংল্যান্ড। ২০০৫ সালের জুনে চেস্টার-লি-স্ট্রিটে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩ উইকেটে ৪৪৭ করেছিল মাত্র ৭৮ ওভারে, রানরেট ছিল ৫.৭৩। এর আগে ২০০১ সালে কলম্বোতে শ্রীলঙ্কা ৫ উইকেটে ৫৫৫ করেছিল ৫.৩৬ রানরেটে, সেখানেও প্রতিপক্ষ বাংলাদেশ। সব মিলিয়ে টেস্টে ৩৫০ ছাড়ানো দলীয় ইনিংসগুলোর মধ্যে ৫-এর বেশি রানরেট ছিল ১২ বার। এর মধ্যে তিনবার করে এই কীর্তিটি গড়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আবার সবচেয়ে বেশিও হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে—তিনবার!