শুরুতেই নেই হাফিজ

মিরপুর স্টেডিয়ামে ঢাকা টেস্টে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এরই মধ্যে পাকিস্তান হারিয়েছে তাদের প্রথম উইকেট। মোহাম্মদ হাফিজ ১৬ বলে ৮ রান করে ক্যাচ তুলে দেন মুশফিকের হাতে। উইকেটটি পেয়েছেন মোহাম্মদ শহীদ। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১১ রান। ব্যাট করছেন সামি আসলাম ও আজহার আলী। 

এর আগে খুলনা টেস্ট ড্র হয়।