সৌম্যর সিরিজ

গতকাল ঢাকায় রওনা হওয়ার আগে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে সৌম্য সরকার। দুদিকে হাত মেলে কি বোঝাতে চাইলেন তাঁর সম্ভাবনার আকাশটাকে? l প্রথম আলো
গতকাল ঢাকায় রওনা হওয়ার আগে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে সৌম্য সরকার। দুদিকে হাত মেলে কি বোঝাতে চাইলেন তাঁর সম্ভাবনার আকাশটাকে? l প্রথম আলো

হাশিম আমলা নন, নন ফ্যাফ ডু প্লেসি কিংবা জেপি ডুমিনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক সৌম্য সরকার। মাত্রই ১৬ ওয়ানডের ক্যারিয়ারে নিজেকে চিনিয়েছেন, দিনকে দিন হয়ে উঠছেন দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে ৮২.০০ গড়ে করেছিলেন ১৬৪ রান। ভারতের বিপক্ষে সিরিজে ৪২.৬৬ গড়ে ১২৮। আর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করলেন ২০৫ রান। গড় ১০২.৫০। হয়েছেন সিরিজ-সেরা!