বাংলাদেশের কাছে সিরিজ হারের পর আরও একটি ধাক্কা পেতে বসেছিল। জিম্বাবুয়ে সফরে গিয়ে প্রথম ম্যাচে হারতে বসেছিল ভারত। হারারেতে আজ শেষ পর্যন্ত ৪ রানে জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি।
প্রথমে ব্যাট করে আম্বাতি রাইডুর সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৫৫ তুলেছিল ভারত। রাইডুর সেঞ্চুরির দুর্দান্ত জবাব দিচ্ছিলেন এলটন চিগুম্বুরা। জিম্বাবুয়ে অধিনায়ক শেষ পর্যন্ত ১০১ বলে ১০৪ রানে অপরাজিতও ছিলেন। কিন্তু শেষ ওভারে ৬ বলে ১০ রান তোলার সহজ কাজটাই করতে পারল না জিম্বাবুয়ে। অথচ আগের তিন ওভারে ৩৫ রান তুলেছিল এই জিম্বাবুয়েই। মাপা বোলিংয়ে ভুবনেশ্বর কুমার দিলেন মাত্র ৫ রান। ঘাম দিয়ে জ্বর ছাড়ল ভারতের।
(বিস্তারিত আসছে)