হেরে গেল সাকিবের কলকাতা

ডোয়াইন স্মিথের শর্ট বল শূন্যে লাফিয়ে আপার কাট করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু টাইমিংয়ের গড়বড়ে থার্ড ম্যানে একলব্য দ্বিবেদির ক্যাচে পরিণত হয়ে আউট হলেন ৩ রান করে। পরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর সাকিবকে বলই দেননি। সাকিবের মতো কাল কলকাতার রাতটাও গেছে ভুলে যাওয়ার মতো, গুজরাট লায়নসের কাছে হেরে গেছে ৬ উইকেটে।
কানপুরে শুরুতে ব্যাট করে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে কলকাতা করেছে ১২৪ রান। মাত্র ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে গেছে গুজরাট। সনি ইএসপিএন।