কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।

৩৩ বছর পর জমি ফেরত গাভাস্কারের

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার ৩৩ বছর পর তাঁর জন্য মুম্বাইয়ে বরাদ্দ করা সরকারি জমি ফেরত দিয়েছেন। ক্রিকেট একাডেমি করার জন্য তিনি এই প্লট ফেরত দিয়েছেন বলে জানিয়েছে মহারাষ্ট্রের হাউজিং সোসাইটি (এমএইচএডিএ)।

বান্দ্রার উপকণ্ঠে এই প্লট গাভাস্কার ব্যবহার করছেন না বলে গত বছর অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতের গণপূর্তমন্ত্রী জিতেন্দ্র আওহাদ। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্লট বরাদ্দের ৩০ বছর পর সেখানে একটি ক্রিকেট একাডেমির প্রস্তাব করা হয়েছিল। মহারাষ্ট্র হাউজিং এরিয়া ডেভেলপমেন্ট কর্তৃপক্ষকে (এমএইচএডিএ) গাভাস্কার এই প্লট ফেরত দিয়েছেন।

খেলোয়াড়ি জীবনে সুনীল গাভাস্কার

আওহাদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে গাভাস্কার চিঠিতে জানিয়েছেন বান্দ্রায় তাঁর জন্য বরাদ্দকৃত প্লটে তিনি নিজে ক্রিকেট একাডেমি স্থাপন করতে পারেননি। এর আগে শচীন টেন্ডুলকারকে সঙ্গে নিয়ে সেখানে একটি ক্রিকেট একাডেমি করার জন্য মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন গাভাস্কার। কিন্তু সে প্রস্তাব আলোর মুখ দেখেনি।

একাডেমি তৈরি করতে কেন পারেননি সে ব্যাপারে গাভাস্কার একটা ব্যাখ্যাও দিয়েছেন, ‘একটি ক্রিকেট একাডেমি তৈরির স্বপ্ন ছিল আমার। কিন্তু নানা ব্যস্ততায় পারিনি। আমি এমএইচএডিএকে সেটি ফেরত দিতে পারি। তাদের এ ব্যাপারে সব ধরনের সহায়তা দিতে রাজি।’