ডারউইনে তৃতীয় দিনেও ভালো খেলেছে বাংলাদেশ দল
ডারউইনে তৃতীয় দিনেও ভালো খেলেছে বাংলাদেশ দল

সংখ্যার খেলায় ডারউইনে তৃতীয় দিন

ডারউইন টেস্টে আজ তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে হাতে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৬৭ রানে পিছিয়ে। বাংলাদেশের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। হাফ সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে এই টেস্টে হাসান মাহমুদের উইকেটসংখ্যা এখন ৮টি। আসুন জেনে নিই ডারউইনের তৃতীয় দিনে সংখ্যার এসব খেলা—
৯ম

টেস্টে ৩০০ উইকেটের দেখা পাওয়া নবম অস্ট্রেলিয়ান বোলার জশ হ্যাজলউড। পেসারদের আলাদা করে নিলে এই কীর্তিতে সপ্তম। টেস্টে ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন হ্যাজলউড।

বাংলাদেশের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন হ্যাজলউড

ডারউইন টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ, যেখানে খেলা শেষে দেখা যাবে একটি দলের (অস্ট্রেলিয়া) চার বোলার (স্টার্ক, হ্যাজলউড, লায়ন ও কামিন্স) তাদের টেস্ট ক্যারিয়ারে কমপক্ষে ৩০০ উইকেট নিয়েছেন।

৮০.৬ %

টেস্ট ইতিহাসে ২০০+ রানের লিড নিয়ে ৮০.৬ শতাংশ ম্যাচ জিতেছে লিড নেওয়া দলই। ১৮.৩ শতাংশ ম্যাচ ড্র হয়েছে এবং ১.১ শতাংশ ম্যাচ জিতেছে পিছিয়ে পড়া দল।

২২৮ রানে পিছিয়ে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। ৮২ বার ২০০+ রানে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র তিনবার।

টেল এন্ডারদের নিয়ে দারুণ ব্যাট করেন মিরাজ
২০৬

ঘরের মাঠে প্রথম ইনিংসে ২০৬ রানের বেশি ঘাটতি পেরিয়ে কখনোই জিততে পারেনি অস্ট্রেলিয়া।

১৩৮

বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করেছে ১৩৮ ওভার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ওভার ব্যাটিং করার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০০৬ ফতুল্লা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ১২৩.৩ ওভার।

১৭

দেশের বাইরে টেস্টে এক ইনিংসে এ নিয়ে ১৭ বার ১২০ ওভারের বেশি ব্যাট করল বাংলাদেশ।