নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে ভারতীয় দল। আহমেদাবাদে নেচে, গেয়ে এবং ফটোসেশনের মাধ্যমে নিজেদের এই অর্জনকে স্মরণীয় করে রেখেছেন সঞ্জু স্যামসন-সূর্যকুমার যাদব- হার্দিক পান্ডিয়ারা। এই উদ্যাপনে তাঁদের সঙ্গে একাত্ম হয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরাও। ভারতীয় দল ও দর্শকের সেই উদ্যাপনের মুহূর্ত বাঁধা পড়েছে ক্যামেরার ফ্রেমে।