বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়েছিল, এবার যেন তারই উদযাপন চলল মাঠের পারফরম্যান্সে। নেপালের কীর্তিপুরে আজ স্কটল্যান্ড নারী দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানার ঝোড়ো ফিফটি আর মারুফা আক্তারের বোলিং তোপে স্কটিশদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। টি-টুয়েন্টিতে রানের হিসাবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। গ্রুপ পর্বে চার জয় ও সুপার সিক্সে দুই জয় মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতলেন বাংলাদেশের মেয়েরা।