
পাকিস্তান সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার ঘণ্টা তিনেক পর আইসিসি একটি প্রতিক্রিয়া দিয়েছে। সেই বার্তায় পাকিস্তানকে না খেলার ‘সুদূরপ্রসারী প্রভাবের’ কথা যেমন মনে করিয়ে দেওয়া হয়েছে, তেমনি আছে ‘গ্রহণযোগ্য সমাধান’ খোঁজার আশ্বাসও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, শুধু এই একটি ম্যাচ ঘিরেই জড়িয়ে আছে প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বাজার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ১২০ কোটি টাকারও বেশি।