ক্রিকেটারদের প্রতি অসৌজন্যমূলক মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএল ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। ১৫ জানুয়ারি তার মন্তব্যের পর বিসিবি নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরালেও তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানোর প্রতিশ্রুতি রাখেনি। সম্প্রতি নাজমুলকে পুনরায় অর্থ কমিটির প্রধান করা হয়েছে, যা বিসিবি মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত হয়। এ নিয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, 'বোর্ড প্রতিশ্রুতি রাখেনি, এটা পুরো তাদের সমস্যা।'