কাল ছিলেন হাসান মাহমুদ, আজ তানজিদ হাসান। পেস বোলিংয়ের পর তানজিদের সৌজন্যে অস্ট্রেলিয়ানদের আগ্রহের কেন্দ্রে বাংলাদেশের ব্যাটিং। তানজিদ কীভাবে এত ভালো ব্যাটিং করছেন! মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে অভিষেক। এরপর এবার ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম সেঞ্চুরি। তবে ৪০টি ওয়ানডে আর ৫৩টি টি–টুয়েন্টি খেলে ফেলায় তানজিদকে পরিচয় করিয়ে দিতে খুব বেশি কিছু বলার দরকার পড়ে না। ৫৩টি টি–টুয়েন্টিতেই ১৩টি ফিফটি। ওয়ানডেতে ৯ ফিফটি, সেঞ্চুরি আছে একটি।