জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। জাহানারার অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রিকেটে। এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পুরুষ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছেন, জাহানারার অভিযোগগুলো গুরুতর। অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না।