ভারত ক্রিকেট দল
ভারত ক্রিকেট দল

ভারতের ৬০০, টেস্টের কত

আজ গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কা–ভারত সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে ৬০০ টেস্টের ক্লাবে প্রবেশ করছে ভারত। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এমন কীর্তি খুব বেশি দলের নেই। ভারতের ৬০০তম ম্যাচের দিনে টেস্টের মাইলফলকময় সংখ্যায় চোখ রাখা যাক।

তৃতীয় দল হিসেবে ৬০০ গোলের মাইলফলকে ভারত। এর চেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড (১০৯৭) ও অস্ট্রেলিয়া (৮৮২)।

২৬৩০
শ্রীলঙ্কা–ভারতের ম্যাচটি টেস্ট ইতিহাসের ২৬৩০তম।
৪২৬

ম্যাচ সংখ্যায় ইংল্যান্ড এগিয়ে থাকলেও জয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। ৮৮২ ম্যাচ খেলে এখন পর্যন্ত জিতেছে ৪২৬ ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ইংল্যান্ড ৪০৫টি।

৩৫৬

সবচেয়ে বেশি ৩৫৬টি ড্র করেছে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ২২৪ ড্র ভারতের, অস্ট্রেলিয়ার ড্র ২১৯টি।

৩৫

ভারত প্রথম টেস্ট খেলেছিল ১৯৩২ সালে। প্রথম ১০০ ম্যাচে পৌঁছাতে লেগেছে ৩৫ বছর।

২১

ভারত তাদের প্রথম ৫০০ টেস্টে ঘরের বাইরে জিতেছিল ৪২ ম্যাচ। কিন্তু ৫০১ থেকে ৫৯৯–এর মধ্যেই জিতেছে এর অর্ধেক—২১টি।