ম্যাকাই টেস্ট শেষ হয়ে গেল দুই দিনেই। ফল: বাংলাদেশের ইনিংস ও ৫১ রানে হার। দিনটা বাংলাদেশের জন্য হতাশারই। তবে দিনশেষে হাতে উঠেছে ১–১ সমতার পুরস্কার সিরিজের ট্রফিও। শামসুল হকের ছবিতে দেখুন দ্বিতীয় দিনের নানা রঙের ছবি।
দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশের সাফল্যে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শেষ দুটি উইকেটের প্রথমটি নেন শরীফুল৪৮ রানে ৭ উইকেট—টেস্টে বাংলাদেশের পেসারদের সেরা বোলিংয়ের ফিগার গড়ে মাঠ ছেড়েছেন শরীফুলবাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামতেই আবার স্টার্ক–তোপ! শুরুতেই ফেরান সাদমান ও মুমিনুলকেব্যাটিং–ব্যর্থতার দায় আছে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও। তানজিদ যেমন আউট হয়েছেন এই শট খেলেচতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধের ছাপ ছিল নাজমুল ও মুশফিকের ব্যাটে
বিজ্ঞাপন
তবে নাজমুলও লায়নের বলে ক্যাচ তুলে উইকেট ছুঁড়ে এসেছেন, করেছেন ৩১ রানলিটনের রান না পাওয়া অবশ্য এই সিরিজে নিয়মিতই। তিন ইনিংসে ব্যাট করতে নেমেছেন, প্রতিবারই শূন্য। আজও যেমন ১০ বল খেলে খালি হাতে ফিরেছেন
বিজ্ঞাপন
মুশফিক অবশ্য একপ্রান্ত আগলে রেখেছিলেন, শেষ পর্যন্ত অপরাজিতই থেকে গেছেনবাউন্ডারিতে ফিল্ডিংয়ের ফাঁকে খুদে দর্শকদের অটোগ্রাফের আবদার মেটালেন বো ওয়েবস্টারবাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট, খেলা শেষখেলা শেষে মিচেল স্টার্কের সঙ্গে কথা বলেন শরীফুল। বোলিং নিয়েই যে আলোচনা, অঙ্গভঙ্গিতেই বোঝা যাচ্ছেমিরাজ কথা বলেন লায়নের সঙ্গে। তাঁদের আলোচনার প্রসঙ্গ নিশ্চয়ই অফ স্পিন!পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অপেক্ষায় ...ম্যাকাই টেস্টটা ভালো না গেলেও ডারউইনে ৯ উইকেটের জয় থাকায় সিরিজে সমতা। ট্রফিটাও পেলেন দুই অধিনায়ক যৌথভাবেঅস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করেছে বাংলাদেশ, এই ছবিটা তাঁর স্মারক