পেসার পেসার তানজিম হাসান
পেসার পেসার তানজিম হাসান

তানজিমকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের

পেসার তানজিম হাসানকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য আজ ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পিঠের চোট থেকে সেরে না ওঠায় গত মাসে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন না তানজিম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও তাঁর জায়গা হয়নি দলে। আগামী বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ২৩ বছর বয়সী এ পেসারকে দলে ফেরানো হলো। আবুধাবিতে গত বছরের অক্টোবরে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন তানজিম।

চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বেলা ১১টা থেকে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান।