
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা সংক্রান্ত আইসিসি ও পিসিবির সঙ্গে জরুরি আলোচনায় অংশ নিতে হঠাৎ লাহোরে গেছেন। আজ বিকালে লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও পিসিবির সঙ্গে সভা হওয়ার কথা। পাকিস্তানের সংবাদমাধ্যম অনুযায়ী, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের পিসিবির সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ নিয়ে আইসিসি প্রতিনিধিদল লাহোরে আসছে; যেখানে বাংলাদেশের অবস্থান জানতে আমিনুলের উপস্থিতি গুরুত্বপূর্ণ।