টসে জিতেছে বাংলাদেশ
টসে জিতেছে বাংলাদেশ

ভারতকে হারিয়ে ফাইনালে যেতে ১৫০ রান করতে হবে বাংলাদেশকে

১৫০ রানের লক্ষ্য

৬ উইকেটে ১৪৯ রানে থেমেছে ভারত। জিততে হলে বাংলাদেশকে দেড় শ রান করতে হবে। শুরু থেকে একের পর এক ক্যাচ মিসে কাজটা কঠিন হয়েছে বাংলাদেশের জন্য। শেষ পর্যন্ত শেফালি ভর্মার ফিফটি আর হারমানপ্রিত, রিচা ঘোষদের ব্যাটে চড়ে বড় রানের সংগ্রহই পেয়েছে ভারত।

অবশেষে শেফালি আউট

অবশেষে শেফালির ক্যাচ ধরতে পারল বাংলাদেশ!

তিনবার তাঁর ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা, একবার করতে পারেনি রানআউট। ভারতের ইনিংসটা প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছিলেন। অবশেষে তাঁকে ফেরাতে পেরেছে বাংলাদেশ। সুলতানার বলে ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার ফারজানা ইয়াসমিন।

শেফালির ফিফটি

ভারত: ১৩.২ ওভারে ৮৮/২

দুই ওভারে দুবার তাঁর ক্যাচ ফেলে দিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন শেফালি। ফিফটিও পেয়ে গেছেন। এরপরই আবার তাঁকে রান আউট করার সুযগো এসেছিল, কিন্তু এবারও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

জুটি ভাঙল

ভারত: ৯.৩ ওভারে ৫৯/২

অবশেষে ভাঙল প্রতিকা ও শেফালির জুটি। রাবেয়ার বলে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন প্রতিকা। কিন্তু তাঁর ব্যাটে টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচটা শুরুতে একবার ছুটেই গিয়েছিল দিলারার হাত থেকে, কিন্তু পরের চেষ্টায় হাতে জমিয়েছেন। ৪৪ বলে ৫০ রানের জুটি ভেঙেছে।

পাওয়ার প্লে

ভারত : ৬ ওভারে ৪৫/১

পাওয়ার প্লের ৬ ওভার শেষ হয়েছে। ভারত তুলেছে ৪৫ রান। বাংলাদেশের উইকেট ওই একটিই। দুবার ক্যাচ তুলে দিয়েও বেঁচে যাওয়া শেফালি এখন প্রতিকাকে নিয়ে দলের রান বাড়াচ্ছেন। তারা বেশ আক্রমণাত্মকও। শেফালি দুই বলে দুটি ছক্কা মেরেছেন, ছক্কা এসেছে প্রতিকার ব্যাট থেকেও।

আবার বাঁচলেন শেফালি

ভারত: ৩ ওভারে ২০/১

দুই ওভারে দুবার বেঁচেছেন শেফালি। এবার মারুফার বলে ক্যাচ ছেড়ে দিয়েছেন নাহিদা আক্তার। মিড অনের উপর দিয়ে তুলে মারতে গিয়েও পারেননি শেফালি। নাহিদার কাছে নিচু হয়ে আসা ক্যাচটা জমাতে পারেননি। শেফালি বড় ইনিংস খেলে ফেলেন কি না সেটিই এখন ভয়!

ফাহিমা...

ভারত: ২ ওভারে ৯/১

শেফালি ভার্মার ক্যাচ ছেড়ে দিলেন ফাহিমা খাতুন। সুলতানার বলে তুলে মেরেছিলেন শেফালি। লং অনে দাঁড়িয়েছিলেন ফাহিমা। অনেকটুকু উড়ে এসে ফাহিমার হাতে গেলেও বলটা জমাতে পারেননি। তবে উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। স্বর্ণা আক্তার ক্যাচ ধরে ফিরিয়েছেন স্মৃতি মান্ধানাকে।

প্রিভিউ

ম্যাচ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। এই সময়ে বাংলাদেশ–ভারত ম্যাচের প্রিভিউটা পড়ে নিতে পারেন।

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। আগে বোলিং করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৪ টি–টুয়েন্টিতে মুখোমুখি হয়ে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর দুটিতেই ১১০ এর নিচে ভারতকে আটকে রাখতে পেরেছিল তারা। আজ কি তেমন কিছু হবে?

টসে জিতেছে বাংলাদেশ