আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বোল্ড আউট করেছেন কোন বোলার

বোলারের দৃষ্টিকোণ থেকে ক্রিকেটে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটি? বোল্ড আউট। ব্যাটসম্যানের স্টাম্প ছত্রখান হতে দেখতে পছন্দ করেন পৃথিবীর যেকোনো বোলার। উপভোগ করেন দর্শকও।  চলুন, জেনে নিই তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি বোল্ড করেছেন কারা?

জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)। বোল্ড: ২০১। মোট উইকেট: ৯৯১ 

জিমি অ্যান্ডারসন

ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনের মোট উইকেটে ২০.২৮ শতাংশ বোল্ড।

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)। বোল্ড: ২২৭। মোট উইকেট: ৭৮৬

মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসারের মোট উইকেটে ২৮.৮৮ শতাংশই বোল্ড।

ওয়াকার ইউনিস (পাকিস্তান)। বোল্ড: ২৫৩। মোট উইকেট: ৭৮৯

ওয়াকার ইউনিস

পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনিসের নেওয়া ৭৮৯ উইকেটে ৩২.০৬ শতাংশই বোল্ড আউট।

ওয়াসিম আকরাম (পাকিস্তান)। বোল্ড: ২৭৮। মোট উইকেট: ৯১৬

ওয়াসিম আকরাম

সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি পেসার যত উইকেট পেয়েছেন তার ৩০.৩৪ শতাংশ বোল্ড।

মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)। বোল্ড: ২৯০। মোট উইকেট: ১৩৪৭

মুত্তিয়া মুরালিধরন

প্রথম স্থানে শ্রীলঙ্কা কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের মোট শিকারের ২১.৫২ শতাংশই বোল্ড।