আইপিএল ও পিএসএল ২০২৬ সালেও একই সময়ে হতে পারে
আইপিএল ও পিএসএল ২০২৬ সালেও একই সময়ে হতে পারে

শেষ মুহূর্তে পিএসএল ছেড়ে যাওয়া মুজারাবানি-শানাকাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পথে পিসিবি

এবার একই সময়ে হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর তাতেই বেধেছে ঝামেলা, আইপিএলে দল পেয়ে শেষ মুহূর্তে পিএসএল ছেড়ে গেছেন অনেকেই। শেষ মুহূর্তে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি।

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও শ্রীলঙ্কার দাসুন শানাকা আইপিএল চুক্তির কারণে পিএসএল থেকে সরে গেছেন। এ ছাড়া জেইক ফ্রেজার-ম্যাগার্ক, গুড়াকেশ মোতি ও স্পেনসার জনসনের মতো ক্রিকেটাররা ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন।

জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি

পিএসএল থেকে সরে যাওয়া খেলোয়াড়দের প্রসঙ্গে নাকভি মনে করিয়ে দেন গত বছর করবিন বশকে এক বছরের জন্য নিষিদ্ধ করার ঘটনা। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আইপিএলের সঙ্গে সূচি মিলে যাওয়াটা বড় সমস্যা নয়, কারণ অনেক তারকা খেলোয়াড় এখানেও আসছেন। বছরের অন্য কোনো সময়ে ফাঁকা উইন্ডো না থাকায় আমরা পিএসএল পেছাতে পারছি না।’

২৬ মার্চ পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের, আর আগামী ৩ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।