বাংলাদেশ: ৭ ওভারে ৭৭/২
দারুণ শুরু পেয়েছিলেন। ইনিংস বড় হলো না সৌম্যর। ৯ বলে ১৫ রানে জাম্পার বলে উইকেট দিয়েছেন।
বাংলাদেশ: ৫ ওভারে ৬৫/১
সময় নিলেন না সৌম্য সরকারও। ৫ বল খেলে এখন পর্যন্ত করেছেন ১০ রান। অন্যদিকে সাইফও আক্রমণাত্মক খেলছেন শুরু থেকেই। ১৯ রানে অপরাজিত তিনি।
বাংলাদেশ: ৪ ওভারে ৪৮/১
১৫ বলে ৩০ রানে ফিরলেন তানজিদ। ডানহাতি স্পিনার রেনশর বলে তাঁর হাতেই ক্যাচ দিয়েছেন তিনি।
বাংলাদেশ: ২ ওভারে ৩৩/০
দারুণ শুরু পেল বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ ও সাইফ দুই ওভারে তুলেছেন ৩৩ রান। ৮ বলে ১৭ রানে অপরাজিত তানজিদ, ৪ বলে ১১ রানে সাইফ।
একটুর জন্য ২০০ হলো না অস্ট্রেলিয়ার। তবে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ১৯৬ রান করার পেছনে বড় অবদান ম্যাট রেনশর। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলে অপরাজিত ছিলেন ৫২ বলে ৮৯ রান করে।
মোস্তাফিজুর রহমানের শেষ ওভার থেকেই ১৮ রান নিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ বলে ৪৫ রান করেছেন টিম ডেভিড। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ছাড়া সবাই ছিলেন কমবেশি খরুচে, নাসুম ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
চতুর্থ ওভারে এসে নাসুমের আঘাত। নিখিল চৌধুরী হলেন এলবিডব্লু। রিভিউ নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, লাভ হয়নি। ফিরতে হলো ৬ বলে ৮ রান করে।
অস্ট্রেলিয়া: ১৪.৪ ওভারে ১৪৩-৪
বিপজ্জনক হয়ে উঠছিলেন টিম ডেভিড, ২৫ বলে করে ফেলেছিলেন ৪৫ রান। আবদুল গাফফারকে উড়িয়ে মারতে ক্যাচ দিলেন থার্ডম্যানে।
অস্ট্রেলিয়া: ১৩ ওভারে ১২২/৩
এক ওভারে ২১ রান খরচ করলেন রিশাদ। তাঁকে টানা তিন ছক্কা মেরে ফিফটি করেছেন রেনশ।
১০ ওভার শেষে অস্ট্রেলিয়া রান ৯১। শেষ ৩ ওভারে রান এসেছে ৪০। টিম ডেভিড ১২ বলে ২৯ রানে অপরাজিত, রেনশ ২০ বলে ২৬ রানে।
অস্ট্রেলিয়া: ৭ ওভারে ৫১/৩
নাহিদ রানার পর উইকেট পেলেন মোস্তাফিজ। ফিরিয়েছেন মিচেল মার্শকে। ১৯ বলে ২০ রান করে ফিরেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
অস্ট্রেলিয়া: ৪ ওভারে ৩৪/২
দারুণ ছন্দে ছিলেন কুপার কনোলি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর প্রথম টি–টুয়েন্টিতে করেছিলেন ৪৭ রান। তবে দ্বিতীয় ম্যাচে ১ রানে নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ দিলেন কনোলি। দারুণ ক্যাচ নিয়েছেন সাইফ।
অস্ট্রেলিয়া: ৩ ওভারে ৩১/১
নাসুমের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন ওপেনার জশ ইংলিস। আউট হওয়ার আগে তিনি করেছেন ৬ বলে ১১।
বাংলাদেশের দ্বিতীয় টি–টুয়েন্টির দলে পরিবর্তন এসেছে দুটি। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান। শরীফুলের জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা, মেহেদীর জায়গায় নাসুম আহমেদ।
সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।
সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। আজ করতে হবে রান তাড়া।