ফটো ফিচার

সানিয়া মির্জার জন্মদিন, এমা রাদুকানুরও

স্ত্রী সানিয়া মির্জার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব মালিক। ২০ পূর্ণ করলেন এমা রাদুকানু। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
জস বাটলার এখন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেলবোর্নের ফাইনালের ঘোর থেকে যেন এখনো বের হতে পারছেন না। চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবারের সঙ্গে তোলা এ ছবি পোস্ট করেছেন আজ। ক্যাপশনের অর্থ—বিশ্ব চ্যাম্পিয়ন।
কাতার বিশ্বকাপের আগে জার্মানির আপাতত গন্তব্য ওমান। কাই হাভার্টজের ভ্রমণসঙ্গী ইউলিয়ান ব্রান্ডট।
‘হেয়ার উই গো’—বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ভার্জিল ফন ডাইক।
তৃতীয় বিশ্বকাপ কেভিন ডি ব্রুইনাদের। বিশ্বকাপে বেলজিয়াম দলের ছবিটি পোস্ট করেছেন তিনি।
তাঁদের সম্পর্ক নিয়ে একটা গুঞ্জন কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রী সানিয়া মির্জার জন্মদিনে এ ছবি পোস্ট করে শোয়েব মালিক লিখেছেন, ‘শুভ জন্মদিন সানিয়া মির্জা! সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করি। দিনটি পুরোপুরি উপভোগ করো।’
সাও পাওলো গ্রাঁ প্রি দেখতে এসেছিলেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস। আলপিন ড্রাইভার ফার্নান্দো আলোনসোর জন্য এনেছিলেন রিয়াল মাদ্রিদ জার্সি।
২০ পূর্ণ করলেন এমা রাদুকানু। নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না যেন তাঁর!
‘রানি জি! শুভ জন্মদিন, ভালোবাসা। তোমার বয়স হয়ে গেছে’, স্ত্রী জুলায় পগবার জন্মদিনে এভাবে শুভেচ্ছা জানিয়েছেন পল পগবা।
মুখে হাসি মানে মনের অবস্থাও তা-ই, ব্যাপারটি এমন নয়। বলছেন নাসিম শাহ।
স্ত্রী দেবশ্রী সঞ্চিতার সঙ্গে এ ছবি পোস্ট করে শুধু ভালোবাসার একটি ইমোজি পোস্ট করেছেন লিটন দাস।