‘দুই নায়ক’–এর সঙ্গে মুশফিক, উচ্ছ্বসিত নেইমার

সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে বাংলাদেশ পেয়েছে স্মরণীয় জয়। যে জয়ের উচ্ছ্বাস ফুটে উঠেছে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে। এদিকে কাঁধের চোটে মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদ গেছেন ওমরাহ করতে। নেইমার উচ্ছ্বসিত এক কিশোর ফুটবলারকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
সেলফিটা নিয়েছেন মুমিনুল হক। তবে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল। লিখেছেন ‘হ্যাপি ড্রেসিংরুম।’
ওমরাহ করতে গেছেন তাসকিন আহমেদ। মসজিদুল হারামে জুমার দিনে ছেলেকে নিয়ে বাংলাদেশের ডানহাতি পেসার। কাঁধের চোটের কারণে আপাতত মাঠের বাইরে তিনি
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ক্রাচে ভর করে খেলে হেইতর রেইজ নামের এই ব্রাজিলিয়ান কিশোর। রেইজের সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেইমার
অ্যানফিল্ডে ভার্জিল ফন ডাইকের ফটোশুট!
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিলেট টেস্ট শেষ হওয়ার পর ছবিটি ইনস্টাগ্রামে রেখেছেন নাঈম হাসান, নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট জয় বলে কথা!
পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম গেছেন দুবাইয়ের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ইমাদ
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয়ে বাংলাদেশের দুই নায়ক—তাইজুল ইসলাম ও নাজমুল হোসেন। তাইজুল নিয়েছেন ১০ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের ইনিংস খেলেছেন নাজমুল। দুই নায়ককে পাশে নিয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক লিখেছেন, ‘বিশেষভাবে এই দুজন ছিল দুর্দান্ত।’