সব সময় হাসার পরামর্শ সেরেনার আর নেইমারের প্রস্তুতি
খেলা ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে আগামীকাল পিএসজির প্রতিপক্ষ জুভেন্টাস। ইতালির ক্লাবটির মাঠে এ ম্যাচের আগে প্রস্তুতি চলছে নেইমারদের। সেরেনা উইলিয়ামস সবাইকে হাসতে না ভোলার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
যাত্রা! ব্রিসবেনে সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। আগামীকাল অ্যাডিলেডে প্রতিপক্ষ ভারত। এ ম্যাচ খেলার জন্য গতকালই ব্রিসবেন থেকে অ্যাডিলেডে গেছেন আফিফ হোসেনরাচলছে হ্যালোইনের উৎসব। কত সাজেই না সাজছেন কতজন! সহজ–সরল সাজের মধ্যে ভয়ংকর একটা ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক গোলকিপার ইকার ক্যাসিয়াসহাউ–উ–উ–উ! মুখোশের আড়ালে কে? চিনতে পারার কথা নয়। হ্যালোইনের সাজটা ভালো সেজেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। পরিবারের সবাইকে নিয়ে এই সাজের ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘সবাইকে হ্যালোইনের শুভেচ্ছা।’ব্যাটম্যানের শহর গোথাম সিটিতে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াঅস্ট্রেলিয়ার এক শহরে ঘোড়দৌড় উপভোগ করতে গিয়ে সেখানকার প্রকৃতি দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লিছেলে চার বছরে পড়ল! তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এ ছবিটি দিয়ে কেভিন ডি ব্রুইনা লিখেছেন, ‘আমার ছোট্ট ছেলেটি আজ ৪ বছরে পড়েছে।’টেনিসকে বিদায় জানিয়েছেন এ বছরই। কোর্টে জীবনে কত জয়ের পর কত যে হেসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকা! এখনো হাসছেন সেরেনা উইলিয়ামস। ছবিটি দিযে সবাইকে পরামর্শ দিয়েছেন, ‘হাসতে ভুলবেন না!’চ্যাম্পিয়নস লিগে আগামীকাল পিএসজির প্রতিপক্ষ জুভেন্টাস। ইতালির ক্লাবটির মাঠে এ ম্যাচের আগে প্রস্তুতির ছবিটি দিয়ে সবার কাছে সমর্থন চেয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার