আগামী বছর ডিসেম্বরে সাফ টুর্নামেন্ট

আগামী সাফ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশে হবে এটা ছিল জানাই। এবার সময়সূচিও চূড়ান্ত হলো। অগামী বছর ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত হবে টুর্নামেন্ট। কাল কলম্বোয় সাফের সভায় এটি ছিল অন্যতম সিদ্ধান্ত। আগামী বছর নেপালে হবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। তবে এ বছর ডিসেম্বরে ঢাকায় প্রথম সাফ ক্লাব কাপের সময়সূচি চূড়ান্ত হয়নি।