আগামী বছর সেপ্টেম্বরে সাফ

দশম সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল পিছিয়ে যেতে পারে, এমনটা শোনা যাচ্ছিল আগে থেকেই। পেছাতে পেছাতে সেটি চলে গেল আগামী বছরের শেষ দিকে। আগামী বছরের ৪-১৫ সেপ্টেম্বর সেটি হবে ঢাকায়। গতকাল নেপালে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় হয়েছে এই সিদ্ধান্ত। টুর্নামেন্টটি এ বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল।