আজ আসছে ভুটান

ম্যাচের চার দিন আগে, আজ সকালেই ঢাকা চলে আসছে ভুটান। ঢাকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই একটু আগে তাদের আসা। বাংলাদেশ-ভুটান এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম প্লে-অফ ম্যাচটি হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ফিরতি ম্যাচ ৯ অক্টোবর থিম্পুতে। এই দুটি প্লে-অফের ওপরই নির্ভর করবে দুই দলের কে খেলবে এশিয়ান কাপের বাছাইপর্বে।