অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে ইউরো ২০২০-এ জয়যাত্রা ধরে রেখেছে নেদারল্যান্ডস। কাল আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় কমলার মেলার মধ্যে মেম্ফিস ডিপাইয়ের পেনাল্টি গোলে এগিয়ে যায় ডাচরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেনজেল ডুমফ্রিস। প্রথম ম্যাচেও ইউক্রেনকে দারুণ খেলে ৩-২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। বার্তা সংস্থার আলোকচিত্রীদের ক্যামেরায় নেদারল্যান্ডসের অস্ট্রিয়া-জয় আর আমস্টারডামে কমলার মেলার দারুণ সব ছবিগুলোতে চোখ বুলিয়ে নেওয়াটা পাঠকদের জন্য উপভোগ্যই হবে...