২০১১ সালে ক্যালিয়ারিতে যোগ দেওয়ার পর ৭৬ ম্যাচ খেলেও ছিলেন গোলশূন্য। পরশু ৭৭তম ম্যাচে আলবিন একডাল সেই শূন্যতা ঘোচালেন হ্যাটট্রিক করে। ১৫ মিনিটের মধ্যে পাওয়া তাঁর ৩ গোলে প্রতিপক্ষ ইন্টার মিলানের বিপক্ষেও জিতল ক্যালিয়ারি। ২৭ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হওয়া ইন্টার হেরেছে ৪-১ গোলে। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান ১-১ গোলে ড্র করেছে সেসেনার সঙ্গে। এএফপি।