কমলাপুর স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে কেএফসি মহিলা ফুটবলের চূড়ান্ত পর্ব। প্রাথমিক পর্বের ছয় ভেন্যু চ্যাম্পিয়ন খেলছে এই পর্বে—বিজেএমসি, রংপুর, রাজবাড়ী, আনসার ও ভিডিপি, টাঙ্গাইল, সাতক্ষীরা। সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহ ও সেরা রানার্সআপ খুলনা। ফাইনাল ১০ মার্চ। পৃষ্ঠপোষকতা করছে কেএফসি। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।