পেরুর বিপক্ষে ম্যাচ শুরুর আগে নেইমার
পেরুর বিপক্ষে ম্যাচ শুরুর আগে নেইমার

ছবিতে দেখুন নেইমার আর ব্রাজিলের ঝলক

ব্রাজিলের জয় মানেই ইদানীং নেইমারের জাদু—আজও তাঁর ব্যতিক্রম হয়নি। কোপা আমেরিকায় পেরুকে ৪-০ গোলে হারানো ম্যাচটা পুরোপুরিই নেইমার-ময়। নিজে একটি গোল করেছেন, রিচার্লিসনকে দিয়ে করিয়েছে আরও একটি। ব্রাজিলের বাকি দুটি গোলেরও উৎসব ছিলেন তিনিই। মোটকথা গোটা ম্যাচজুড়েই ছিলেন পিএসজি তারকা। এর আগে কোপাজয়ী ব্রাজিল দলে নেইমার ছিলেন না বলেই হয়তো এবার যেন নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি। নেইমারের অনুপম প্রদর্শনীর বিজ্ঞাপনই হয়ে রইল যেন পেরুর বিপক্ষে ম্যাচটি। পাঠক, ম্যাচটির বিভিন্ন মুহূর্তের দৃশ্যপটগুলো দৃষ্টির মালায় গেঁথে নিয়ে দেখুন, উপভোগই করবেন...
ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন ব্রাজিলের খেলোয়াড়েরা।
পেরুর ইয়োতুনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা নেইমারের।
ব্রাজিলের ফাবিনিওকে বাধা দিচ্ছেন পেরুর ক্রিস্টিয়ান কুয়েভা।
এবার ক্রিস্টিয়ান কুয়েভাকে বাধা দিচ্ছেন ব্রাজিলের ফ্রেড।
গোলের পর ব্রাজিলের সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন আলেক্স সান্দ্রোর।
গোটা ম্যাচেই ছিল নেইমারের এমন সব ঝলক।
পেরুর গোলমুখে ব্রাজিলের এদেরসনের একটি প্রচেষ্টা।
পেরুর ইয়োশিমান ইয়োতুন আর ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুসের বল দখলের চেষ্টা।
ম্যাচে বিশেষ এক ভঙ্গিতে নেইমার।
সান্দ্রোকে বাধা দিচ্ছেন পেরুর আন্দ্রে কারিল্লো।
বদলি নেমেছিলেন ফিরমিনো।
দলের দ্বিতীয় গোল করার পর নেইমারের উল্লাস বাঁধ ভাঙলো।
রিচার্লিসনের গোলটিতে ছিল নেইমারের অবদান।
ব্রাজিলের অপর গোলটি এসেছে এভারতন রিবেইরোর পা থেকে।