ম্যাচ শেষে ছেলের সঙ্গে জয়োৎসব স্পেনের মিডফিল্ডার কোকে।
ম্যাচ শেষে ছেলের সঙ্গে জয়োৎসব স্পেনের মিডফিল্ডার কোকে।

ইউরো ২০২০

ছবিতে স্পেনের গোল উৎসবের গল্প

অবশেষে ছন্দে ফিরেছে স্পেন। নিজেদের ছায়া থেকে বেরিয়ে এসে দারুণ ছন্দময় ফুটবল উপহার দিয়েছে লুইস এনরিকের দল। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে উঠেছে স্পেন।

স্পেনের পাওয়া ৫ গোলের প্রথম ও শেষটি ছিল স্লোভাকিয়ার খেলোড়দের আত্মথাতী। বাকি তিনটি গোল করেছেন আইমেরিক লাপোর্ত, পাবলো সারাবিয়া ও ফেরান তোরেস।

ছবিতে দেখে নেওয়া যাক স্পেনের সেই গোল উৎসবের দৃশ্য।

দুর্দান্ত এক ফ্লিকে স্লোভাকিয়ার জালে বল জড়িয়েছেন ফেরান তোরেস।
স্পেনের ফেরান তোরেসের গোল উৎসব।
আরও একটি গোল স্পেনের। আবার উৎসবে মেতেছে দলটির খেলোয়াড়েরা।
সতীর্থের সঙ্গে গোলের উচ্ছ্বাসে ভেসেছেন আইমেরিক লাপোর্ত।
অসহায় হয়ে বসে স্পেনের গোল উৎসব দেখছেন স্লোভাকিয়ার গোলকিপার মার্তিন দুবরাভকা।
আরেকটি আত্মঘাতী গোল খেয়ে বসল স্লোভাকিয়া।
ম্যাচ শেষে নিজের বাচ্চাদের নিয়ে খেলছেন সিজার আজপিলিকেতা।