নিষিদ্ধ গণেশ থাপা

ফিফা কেলেঙ্কারির ঢেউ এসে লাগল দক্ষিণ এশিয়াতেও। ঘুষ নেওয়ার অভিযোগে ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন নেপাল ফুটবল ফেডারেশনের প্রধান গণেশ থাপা। কাল ফিফার নৈতিকতা কমিটি থাপার পাশাপাশি ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে লাওসের ফুটবল-প্রধানকেও। ঢাকা মোহামেডানের সাবেক ফুটবলার ও এএফসির সাবেক সহসভাপতি থাপার বিরুদ্ধে ২০০৯ ও ২০১১ সালে ফিফার নির্বাহী কমিটি ও এএফসির নির্বাচনে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নেপালি কর্তৃপক্ষও থাপার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত করছে। এএফপি।