বিচিত্রিতা

ফুটবল পরিবার

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্মেনিয়ান ফুটবলার হেনরিক মেখিতারিয়ানের পুরো পরিবারই ফুটবলের সঙ্গে জড়িত। তাঁর প্রয়াত বাবা খেলেছেন আর্মেনিয়ার জাতীয় দলে, মা আর্মেনিয়ান ফুটবল ফেডারেশনে জাতীয় দল বিভাগের প্রধান ও বোন চাকরি করেন উয়েফায়।