বাফুফে ভবনে হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য হারুনুর রশীদকে প্রধান করে গঠিত এই তিন সদস্যের কমিটিতে আরও আছেন সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সদস্য ফজলুর রহমান। এ কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতেই আগামী কার্যনির্বাহী সভায় আরামবাগের বিরুদ্ধে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।