বিমান দুর্ঘটনায় বেঁচে গেছেন ৩ ফুটবলার

কদিন আগের ছবি। শাপোকোয়েনসের ফুটবলারদের ফাইনালে ওঠার উল্লাস। সেই ছবিটাই এখন বদলে গেল শোকে। ছবি: রয়টার্স
কদিন আগের ছবি। শাপোকোয়েনসের ফুটবলারদের ফাইনালে ওঠার উল্লাস। সেই ছবিটাই এখন বদলে গেল শোকে। ছবি: রয়টার্স

কলম্বিয়ার মেদেচিন শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে আছেন ব্রাজিলীয় ফুটবল দল শাপোকোয়েনসের তিন ফুটবলার। ৮১ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে বিমানটি। বিমানটিতে ছিল ব্রাজিলীয় ফুটবল ক্লাব শাপোকোয়েনসের গোটা দল। সুদামেরিকানা কাপের ফাইনালের প্রথম লেগ খেলতে কলম্বিয়া যাচ্ছিল এই ক্লাবটি। দুর্ঘটনায় ৭৬ জন যাত্রী নিহত হয়েছে বলে জানা গেছে। পাঁচজন যাত্রী বেঁচেছেন।

আগামীকাল বুধবার ছিল প্রথম লেগটির খেলা। প্রতিপক্ষ কলম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো ন্যাশিওনাল। বিধ্বস্ত বিমানটিতে শাপোকোয়েনস ফুটবল দলের খেলোয়াড় কর্মকর্তারা ছাড়াও ছিলেন ৯ বিমানকর্মী। দুর্ঘটনার পর পাঁচজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবো নিউজ ও স্পোরটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া খেলোয়াড়দের মধ্যে আছেন শাপোকোয়েনসের ডিফেন্ডার অ্যালান রুশচেল, দলের দুই গোলকিপার দ্যানিলো ও জ্যাকসন ফোলমান। সূত্র: রয়টার্স।

আরও পড়ুন: 
ব্রাজিলের ফুটবল দলসহ বিমান বিধ্বস্ত, নিহত ৭৬