আর্জেন্টাইন লিগের সবচেয়ে কাঙ্ক্ষিত দ্বৈরথটি মাঠে বসে দেখার জন্য এবার একটু বেশিই খরচ করতে হচ্ছে দর্শকদের। দাঙ্গার আশঙ্কা থেকে আগামী রোববারের বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের ম্যাচটির টিকিট দেওয়া হচ্ছে শুধু স্বাগতিক দল রিভার প্লেটের নিবন্ধিত সদস্যদের। সাধারণ দর্শকদের ভরসা তাই কালোবাজারিরা। আর সুযোগ বুঝে তারাও অনলাইনে কেনাবেচার সাইটে প্রতিটি টিকিটের দাম হাঁকছে প্রায় ১ হাজার ডলার, মাঠের পাশের আসনের এই টিকিটগুলোর প্রকৃত দাম মাত্র ৮০ ডলার করে! আইএএনএস।