রেকর্ড কর্নার

মেসি-রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ১৭০ ম্যাচে ১৯৬, লিওনেল মেসি ১৭০ ম্যাচে ১৯৬। পরশু লা লিগায় শেষ ম্যাচ খেলতে নামার আগে সর্বশেষ পাঁচ মৌসুমের লিগের গোলের হিসাবে সমতাতেই ছিলেন মেসি-রোনালদো। পরশুর হ্যাটট্রিকের পর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারের গোল ১৯৯টি। অন্যদিকে ২ গোল করা বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির গোল ১৯৮। গত পাঁচ বছরে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কেউ মেসি-রোনালদোর ধারেকাছেও নেই। ১৫২ ম্যাচে ১১৭ গোল করে এই তালিকার তিনে ইব্রাহিমোভিচ। ৪০-৪৬-৩৪-৩১-৪৮; সর্বশেষ পাঁচ মৌসুমে লা লিগায় রোনালদোর গোলসংখ্যা। এই সময়ে মেসি করেছেন ৩১, ৫০, ৪৬, ২৮ ও ৪৩টি গোল।