ফটো ফিচার

রং লেগেছে ফুটবলের আকাশে, ভিড় জমেছে প্যারিস শহরে

আর তো মাত্র ঘণ্টাখানেক। এরপরই শুরু হয়ে যাবে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরোপসেরার মুকুট জয় করার লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এর আগে ফুটবলের রং আস্বাদন করতে ফ্রান্সে যাওয়া দুই দলের সমর্থকেরা নেচে-গেয়ে মুখর করে তুলেছেন প্যারিসের রাস্তাঘাট।

প্যারিসে এখন ইয়ুর্গেন ক্লপের ছড়াছড়ি! ক্লাবের জার্মান এই কোচকে বড় ভালোবাসেন লিভারপুলের সমর্থকেরা। তাঁর মুখোশ পরে প্যারিসের রাস্তায় নেমেছেন অনেক লিভারপুল সমর্থক।

আইফেল টাওয়ারের সামনে আগাম উচ্ছ্বাস রিয়াল মাদ্রিদের সমর্থকদের।

প্যারিসের আকাশটাকে এভাবেই লাল রঙে ভরিয়ে ফেলার স্বপ্ন দেখছেন লিভারপুলের সমর্থকেরা।

প্যারিস থেকে সাদা উচ্ছ্বাস নিয়ে ফেরার স্বপ্ন রিয়াল মাদ্রিদের সমর্থকদের।

আইফেল টাওয়ারের সামনে লাল রঙের খেলা।

আইফেল টাওয়ার আবার কবে দেখা হবে! ফাইনাল শুরুর আগে তাই প্যারিসের আইকনিক এ টাওয়ারের সামনে একটা ছবি তুলে নিলেন রিয়ালের এই সমর্থক।

ফাইনাল শুরু হতে আরও দেরি আছে। এর আগে নিজেরাই একটু ফুটবল খেলে নেওয়া যাক না!

ম্যাচ শেষেও কি আইফেল টাওয়ারের সামনে উড়বে রিয়ালের এ পতাকা!

প্যারিস আজ লাল রঙে ভাসুক, এ গানই হয়তো গাইছেন লিভারপুলের সমর্থকদের এ দলটি।

আমরাও একটু রং ছড়াই! রিয়ালের সমর্থক এটাই করছিলেন।

প্যারিস এখন লিভারপুল সমর্থকদের দখলে।

গুয়ানিউ

ম্যাচ দেখতে রিয়াল কিংবদন্তিরা সব এখন প্যারিসে

পিএসজির বিপক্ষে প্রত্যাবর্তনের পর চেয়ার উঁচিয়ে ধরে উদ্‌যাপন করেছিলেন রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবা। সে উদযাপন করেই রিয়ালকে সমর্থন জানালেন ফর্মুলা ওয়ান রেসার ঝু গুয়ানিউ