প্যারেড, ট্রফি ও লাখো সমর্থক: বিশ্বকাপে বীরোচিত সংবর্ধনার ১২ ছবি
খেলা ডেস্ক
বিশ্বকাপ জয়ের আনন্দ থেকে ঐতিহাসিক সাফল্যের উচ্ছ্বাস—দেশের পথে পথে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে অনেক দল। ফিফার সৌজন্যে দেখুন সেই স্মরণীয় ছবিগুলো।
১৯৭০ বিশ্বকাপ
মেক্সিকোতে জুলে রিমে ট্রফি নিজেদের করে নেওয়ার পর সমর্থকদের সামনে সেটি প্রদর্শন করছেন ব্রাজিলের কোচ মারিও জাগালো ও অধিনায়ক কার্লোস আলবার্তো
১৯৭৪ বিশ্বকাপ
ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ২–১ গোলে হারলেও টুর্নামেন্টজুড়ে ‘টোটাল ফুটবলে’ মুগ্ধ করা নেদারল্যান্ডস দল আমস্টারডামে ফিরলে লাইডসেপ্লেইন স্কয়ারে সংবর্ধনা দেওয়া হয়
২০০২ সালে কোরিয়া/জাপান বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলের খেলোয়াড়েরা ব্রাসিলিয়ার রাজপথে একটি মিউজিক ট্রাকে চড়ে শোভাযাত্রা করেন। ট্রাকে পারফর্ম করেন অ্যাক্সে সংগীতের জনপ্রিয় তারকা ইভেতে সাঙ্গালো
২০০৬ বিশ্বকাপ
জার্মানির মাটিতে ২০০৬ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর রোমের মার্সেলো থিয়েটারের কাছে ছাদখোলা বাসে ফ্যাবিও কানাভারোরা
২০১০ বিশ্বকাপ
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে শিরোপা জিতে ফেরার পর মাদ্রিদের রাস্তায় স্পেন দলকে সংবর্ধনা দেওয়া হয়
বিজ্ঞাপন
২০১৪ বিশ্বকাপ
ব্রাজিলে শিরোপা জয়ের পর বার্লিন ফ্যান মাইলে উপচে পড়া জার্মান সমর্থকদের সামনে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন বাস্তিয়ান শোয়াইনস্টাইগার
২০১৮ বিশ্বকাপ
এটি ট্রফি জয়ের উদ্যাপন নয়। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হারলেও দেশে ফিরে এমন সংবর্ধনা পেয়েছিল ক্রোয়েশিয়ার ফুটবলাররা
২০১৮ বিশ্বকাপ
২০১৮ বিশ্বকাপ জয়ের পর প্যারিসের শঁজ-এলিজে সড়কে বিজয় শোভাযাত্রায় ফ্রান্স দলের খেলোয়াড়দের বহন করছে খোলা ছাদের একটি বাস
২০২২ বিশ্বকাপ
আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো দলকে স্বাগত জানাতে রাবাতের রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন সমর্থকেরা
বিজ্ঞাপন
২০২২ বিশ্বকাপ
৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদ্যাপন বুয়েনস এইরেসে
২০২৬ বিশ্বকাপ
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর এক দিন পর মাদ্রিদে স্পেনের ট্রফি উদ্যাপন শোভাযাত্রা