মেয়েদের লিগে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতে নেওয়ার আনন্দে আত্মহারা রাজশাহীর ফুটবলাররা। বাফুফের পাঠানো ছবিতে ফুটে উঠেছে রাজশাহী দলের সেই আনন্দ।
সেনাবাহিনীর বিপক্ষে ৩-০ গোলে জিতে শিরোপা নিশ্চিত করেছে মেয়েদের লিগের নবাগত দল রাজশাহী। আজ কমলাপুর স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন হওয়ার পর রাজশাহীর খেলোয়াড়দের উদ্যাপন
বিজ্ঞাপন
সেরা গোলকিপারের পুরস্কার হাতে রাজশাহীর রুপনা চাকমা।
বিজ্ঞাপন
২৪ গোল করে লিগের সেরা খেলোয়াড় হয়েছেন ফরাশগঞ্জের স্ট্রাইকার শামসুন্নাহার জুনিয়র।লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন আলপি আক্তার। জাতীয় বয়সভিত্তিক দলে খেলা আলপি রাজশাহীর জার্সিতে ১০ ম্যাচে করেছেন ২৯ গোল। মেয়েদের লিগে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতে নেওয়ার আনন্দে রাজশাহীর ফুটবলাররা। সকালে শিরোপা নিশ্চিত করেও উদ্যাপনটা রাতের জন্যই জমিয়ে রাখতে হয়েছে শিউলি আজিম–ঋতুপর্ণা চাকমাদের। অপেক্ষা ফুরিয়েছে রাতে, ট্রফি হাতে পেয়েছেন তারা।